জামায়াত আমির
‘পাহাড় সমান অদক্ষতা চাপা দিতেই বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার’
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ১৫:৩৯
‘পাহাড় সমান অদক্ষতা চাপা দিতেই বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

পাহাড় সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য ক্ষমতাসীন সরকার বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে অবসরপ্রাপ্ত মেজর ও জামায়াত নেতা আখতারুজ্জামানের কারাগার থেকে মুক্তির পর তাকে সংবর্ধনার সময় এ মন্তব্য করেন তিনি।


জামায়াত আমির বলেন, বিরোধীদলের চরিত্র হননের চেষ্টা বাদ দিয়ে সরকারকে নিজেদের ব্যর্থতা সমাধান করতে হবে। পাহাড় সমান অদক্ষতা চাপা দেওয়ার জন্য বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে তারা।


তিনি বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নিয়ে লজ্জার ইতিহাস সৃষ্টি করেছে সরকার। জনগণের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিরোধীদলের সংগ্রাম অব্যাহত থাকবে। কোনো বাধাই বিরোধীদলকে এ লড়াই থেকে পিছিয়ে দিতে পারবে না।


এ সময় আখতারুজ্জামান বলেন, অন্যায়ের বিরুদ্ধে বিমানবন্দরে প্রবাসীদের পক্ষে কথা বলার কারণেই সরকার তাকে গ্রেপ্তার করেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com