
অস্ত্র নিয়ে ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযান প্রমাণ করে, মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ব্যর্থ হয়েছে বলছেন এনসিপি নেতারা। তারা পরামর্শ দিয়েছেন, মাদক নির্মূলে র্সীমান্তে নিরাপত্তা জোরদার করার।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এনসিপি নেতারা এসব কথা বলেন।
এদিন সকালে দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দিরে এনসিপি নেতারা কথা বলেন, পূজা উদযাপন কমিটির প্রতিনিধিদের সঙ্গে। মন্দিরে আগত ভক্ত-অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখপাত্র নাসীরুদ্দীন পাটওয়ারী, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অস্ত্র প্রদর্শনের কঠোর সমালোচনা করেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেন, অরক্ষিত সীমান্ত দিয়ে দেশে মাদক ঢুকছে। তাই সীমান্ত এলাকায় সরকারি নজরদারি বাড়ানোর পরামর্শ দেন।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান এনসিপি নেতারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]