দেশে কোন আইন নেই, মানুষের নিরাপত্তা নেই: আমির হামজা
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২০:৪১
দেশে কোন আইন নেই, মানুষের নিরাপত্তা নেই: আমির হামজা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

জামায়াত ও গণঅধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সংবাদ সম্মেলন করেছেন কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদমুফতি আমির হামজা।


রবিবার (১৬ আগস্ট) বেলা ১২টায় কুষ্টিয়া শহরের হাজী শরীয়তুল্লাহ একাডেমি মিলনায়তনে এ সংবাদ সম্মেলনে আমির হামজা লিখিত বক্তব্যে বলেন, এদেশে কোন আইন-শৃঙ্খলা নেই। মানুষের নিরাপত্তা নেই। আল্লাহ এর ওপর নিজের নিরাপত্তার ভারতুলে দেওয়ার কথাও বলেন তিনি।


তিনি বলেন, নির্বাচনি এলাকায় নির্ধারিত গণসংযোগ ও সাধারণ মানুষের খোঁজখবর নিয়ে ফেরার পথে গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীরা তার গাড়িবহরে পূর্বপরিকল্পিত ও অতর্কিত হামলা চালিয়েছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, শান্ত কুষ্টিয়াকে অশান্ত করা এবং আমার গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নস্যাৎ করতেই এ হামলা চালানো হয়েছে।


তিনি আরও বলেন, একজন জনপ্রতিনিধি ও আলেম হিসেবে জনগণের নিরাপত্তায় কাজ করা আমার দায়িত্ব। কিন্তু রাজনীতিরনামে যারা একজন সংসদ সদস্যের ওপর পরিকল্পিত হামলা চালায়, তারা সমাজ ও কুষ্টিয়াবাসীর শত্রু। তিনি, হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত গণঅধিকার পরিষদের চিহ্নিত সন্ত্রাসীদের আগামী ২৪ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি স্থানীয় পুলিশ ও প্রশাসনকে রাজনৈতিক চাপমুক্ত থেকে সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান।


তবে প্রশাসন দ্রুত হামলাকারীদের আইনের আওতায় না আনলে, কুষ্টিয়ার শান্তিকামী জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে এর কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুফতি আমির হামজা।


এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আমনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জেলা জামায়াতের শীর্ষ পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেয়।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com