মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ
প্রকাশ : ২০ জুন ২০২৬, ২২:০৯
মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় তৃতীয় জানাজার নামাজ শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে সাবেক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন অর রশীদের মরদেহ।


শনিবার (২০ জুন) জোহর নামাজ শেষে জেলা শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে হারুন আর রশীদের মরদেহের তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।


এর আগে গত বৃহস্পতিবার (১৮ জুন) রাতে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপির বর্ষীয়ান রাজনীতিক হারুন আর রশীদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের ৫ বারের সাবেক সংসদ সদস্য ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com