ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে না পারলে হত্যা বন্ধ হবে না: শামীম কামাল
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১৮:৪৫
ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে না পারলে হত্যা বন্ধ হবে না: শামীম কামাল
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুলের পরিবারকে দেখতে গিয়ে জনতার দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামীম কামাল বলেন, স্বাধীনতার পরে বাংলাদেশের কোন সরকার ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলেনি। যতদিন চোখে চোখ রেখে কথা বলতে পারবে না ততদিন অন্যায় অবিচার করেই চলবে। ভারত বাংলাদেশের ক্ষেত্রে সামনে আরো ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। প্রায় এক কোটি দশ লক্ষ ভারতীয় পুশইন করার পরিকল্পনার নীল নকশা করছে বলে মন্তব্য করেন তিনি।


রবিবার (২৪ মে) দুপুরে হাতীবান্ধার উত্তর আমঝোল সীমান্ত এলাকায় নিহতের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া রাজ্য সরকার নির্মাণ করতে পারে না। এটা কেন্দ্রীয় বিষয়, মন্তিত্ব বিতরণ না করেই, ৪৫ দিনের মধ্যেই কাঁটাতারের বেড়া কাজ শুরু করেছে, যা অত্যন্ত উসকানিমূলক। ভারত সীমান্তে পরিকল্পিতভাবে হত্যা চালিয়ে যাচ্ছে।


একইসঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এখন সম্পূর্ণ নির্ভর করবে সরকারের উপর স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছে তা নিয়ে ভারত বাংলাদেশের দুই পক্ষের, আলোচনা করা দরকার বলে মনে করেন তিনি ।


বিবার্তা/হাসানুজ্জামান/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com