
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সেখানে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। এবং তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁর দাবি, এসব মানুষের অধিকাংশই মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি’ হলে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ বিষয় হলেও এর প্রভাব বাংলাদেশে পড়তে পারে। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে সেখানে কয়েক লাখ ভোটারের নাগরিকত্ব বাতিল করা হয়েছে এবং তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তাঁর দাবি, এসব মানুষের অধিকাংশই মুসলমান ও মতুয়া সম্প্রদায়ের।
তিনি আরও বলেন, নির্বাচনের পরও সেখানে মুসলিম, মতুয়া, দলিত ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। এসব পরিস্থিতি সাম্প্রদায়িক উসকানি তৈরি করতে পারে উল্লেখ করে তিনি সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।
সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে নাহিদ ইসলাম বলেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের জন্য সবচেয়ে নিরাপদ রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সব ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর জোর দেন তিনি।
এনসিপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দলীয় ভেতরে কোনো বিরোধ না রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের বর্তমান সংকট মোকাবিলায় সংসদ ও রাজপথ দুই জায়গাতেই সক্রিয় থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি জুলাইয়ের গণআন্দোলন ও সংস্কার বাস্তবায়নের কথাও উল্লেখ করেন।
স্বাস্থ্য খাত নিয়েও উদ্বেগ প্রকাশ করে নাহিদ ইসলাম বলেন, দেশে হামের প্রকোপ বাড়ছে। আর কোনো শিশুর মৃত্যু যেন হামজনিত কারণে না হয়, সে জন্য সরকারকে চিকিৎসাসেবা জোরদার করার আহ্বান জানান তিনি।
বিবার্তা/জয়দেব/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]