সংরক্ষিত নারী আসন
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র-শনিবার
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:৪৩
বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র-শনিবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্রবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।


বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।


রুহুল কবির রিজভী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে যাঁরা প্রার্থী হতে চান, তাঁদের অনেকে আবেদন জমা দিয়েছেন। এই পরিপ্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার বেলা তিনটায় সাক্ষাৎকার গ্রহণ করবে।


মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।


রিজভী আরও বলেন, ‘আগামীকাল শুক্রবার বেলা তিনটা থেকে এবং আগামী পরশু শনিবার বেলা তিনটা থেকে যাঁরা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে। আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। সেখানে দলের এমপি প্রত্যাশী হয়ে যাঁরা মনোনয়নপত্র কিনেছেন ও জমা দিয়েছেন, তাঁদের সাক্ষাৎকার নেওয়া হবে।’


বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জানান, শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com