‘রাজাকাররা স্মৃতিসৌধে আসছে, লাল সবুজ পতাকা আজ বেইজ্জতি হলো’
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৯:২৮
‘রাজাকাররা স্মৃতিসৌধে আসছে, লাল সবুজ পতাকা আজ বেইজ্জতি হলো’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আম জনতা দলের সদস্য সচিব মো. তারেক রহমান বলেছেন, এইবার রাজাকাররা স্মৃতিসৌধে আসছে। এইটা মনে হচ্ছে যে আমরা একটা লজ্জাজনক অবস্থায় পড়ে গেছি, লাল সবুজ পতাকা আজকে একটু বেইজ্জতি হলো আর কি।


বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে এমন কথা বলেন তিনি। এর আগে, সকালে জামায়াতে ইসলামী স্মৃতিসৌধে এসে শহীদদের জন্য দোয়া করে।


এক প্রশ্নের জবাবে মো. তারেক রহমান বলেন, এটিএম আজহার ছিল আল বদর বাহিনী রংপুর বিভাগীয় অঞ্চলের সে প্রধান ছিল। শত শত হাজার মানুষ খুনের সঙ্গে সে জড়িত। আইসা তারা আবার শহীদদের জন্য দোয়া করে। তো ৫৪-৫৫ বছর গুইন্না কি করবেন? গুনতে গুনতে তো আমরা ক্লান্ত। তো এটাই আর কি লাল সবুজ পতাকা আজকে একটু বেইজ্জতি হলো আর কি। এটা আমাদের চিন্তা, তো দুঃখজনক আমাদের জুলাই পরবর্তী বাংলাদেশে এগুলো দেখতে হচ্ছে। বায়তুল মোকাররমে পাকিস্তানের পতাকা উড়াচ্ছে। নতুন নতুন ইচ্ছা নতুন স্বাধীনতা পাচ্ছে অনেকে। এটাই আর কি।


৫৪ বছরে পরিবর্তন সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আরে ভাই ৫৪ বছর আগে বাংলাদেশের মানুষ ৫০ শতাংশ-৬০ শতাংশ শিশু মৃত্যুর হার ছিল এখন ১৮ শতাংশ-২০ শতাংশ কমে আসছে না? মানুষের গর আয়ু বেড়েছে, মানুষের খাদ্যের মান বেড়েছে। চিকিৎসা সেবা বাড়িয়েছে। মানুষের কর্মসংস্থান বাড়িয়েছে। এবং আগে পাকিস্তানিরা এ দেশের গুরুত্বপূর্ণ পদে থাকতো। এখন বাংলাদেশের সন্তানরা থাকে। এগুলো কি প্রাপ্তি না? এগুলো কার না ভালো লাগে বলেন? যাদের ভালো লাগে না তারা তো কারা আপনারা জানেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com