স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৫, ১১:২১
স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চিকিৎসার জন্য স্ত্রীকে নিয়ে সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


রবিবার (৬ এপ্রিল) সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে তারা ঢাকা ত্যাগ করেন।


বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরে ডাক্তার দেখানোর শিডিউল আছে বিএনপি মহাসচিবের। এক সপ্তাহ পর ঢাকায় ফিরবেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com