শিরোনাম
দেশের ৪ বিভাগে কালবৈশাখী আঘাত হানতে পারে
প্রকাশ : ১১ এপ্রিল ২০২১, ২১:৫০
দেশের ৪ বিভাগে কালবৈশাখী আঘাত হানতে পারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আবহাওয়ার পূর্বাভাসে দেশের একটি অঞ্চল ও চার বিভাগে কালবৈশাখী ও শিলাবৃষ্টির আভাস দেয়া হয়েছে।


রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানানো হয়েছে।


এতে আরো বলা হয়, কুমিল্লা অঞ্চলসহ সিলেট, ঢাকা, রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সাথে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে।


এছাড়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে রাঙ্গামাটি, ফেনী, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও খুলনায়। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com