এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৬, ১২:৪৬
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সতর্ক থাকতে হবে: রাষ্ট্রপতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেন কোনোভাবেই মানুষকে নিয়ন্ত্রণ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ এআই বিজনেস সামিটে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।


তিনি বলেন, ‘এআই মানুষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে পুরো সভ্যতা সংকটে পড়বে। তাই প্রযুক্তির অগ্রগতির সঙ্গে মানুষের নিয়ন্ত্রণ ও কল্যাণের বিষয়টিও নিশ্চিত করতে হবে।’


রাষ্ট্রপতি বলেন, ‘বিশ্ব মহা পরিবর্তনের দুয়ারে দাঁড়িয়ে আছে, যার মূল অনুসঙ্গ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশ্বে আগামী দিনে বাংলাদেশের অবস্থান কোথায় হবে তা নির্ধারণ করবে এআই।


এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষকে নিয়ন্ত্রণ করলে পুরো সভ্যতা সংকটে পড়বে।’


তরুণরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান সৈনিক উল্লেখ করে রাষ্ট্রপতি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘তরুণ প্রজন্মসহ সবাই একসঙ্গে কাজ করলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন বাস্তবায়ন সম্ভব হবে।’


এ সময় এআইকে ব্যয় কমানোর হাতিয়ার হিসেবে না দেখে নতুন পণ্য সৃষ্টি ও বাজারে নতুন কর্মসংস্থানের মাধ্যম হিসেবে দেখার আহ্বান জানান রাষ্ট্রপতি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com