সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে দুর্গোউৎসব: সারাহ কুক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১৫:১৪
সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে দুর্গোউৎসব: সারাহ কুক
সাভার প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

সনাতন ধর্মের শারদীয় দুর্গোউৎসবের সবচেয়ে বিশেষ দিক হলো বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একত্রিত করা। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, অন্য ধর্মের মানুষও এই উৎসব ও আনন্দ উদ্‌যাপনে অংশ নেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।


মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঢাকার ধামরাইয়ে দুর্গাপুজা মন্ডপ ও তামাকাসা শিল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসকল কথা বলেন তিনি।


তিনি বলেন, "বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য দুর্গাপূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। ধামরাইয়ে এসে এই উৎসব সরাসরি দেখতে পেরে আমরা সত্যিই আনন্দিত।"


তিনি বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির প্রশংসা করে বলেন, “এই উৎসবের সবচেয়ে সুন্দর দিক হলো, এটি সব সম্প্রদায়ের মানুষকে এক সুতোয় বেঁধে দেয়। শুধু হিন্দু সম্প্রদায়ের মানুষই নন, অন্য ধর্মের অনুসারীরাও এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নিজ নিজ ধর্মীয় উৎসবে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের এই যৌথ অংশগ্রহণ ও মেলবন্ধন বাংলাদেশের একটি অত্যন্ত অনন্য এবং প্রশংসনীয় দিক।


পূজা মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি হাইকমিশনার ধামরাইয়ের ধাতব কারুশিল্পের কর্মশালাও ঘুরে দেখেন। এই শিল্পের প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে তিনি বলেন, “ধামরাইয়ের ধাতব কারুশিল্প বাংলাদেশের লোকসংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ।


ধামরাইয়ের কারুশিল্পের প্রতি নিজের বিশেষ আগ্রহের কথা জানিয়ে হাইকমিশনার বলেন, “আমরা এর আগেও অনেকবার এখানে এসেছি এবং বেশ কিছু ধাতব শিল্পসামগ্রী কিনেছি, যা বর্তমানে ঢাকায় আমাদের বাসভবনে রয়েছে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরতে এই শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com