এএসপি পদে ৬ ওসির পদোন্নতি
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬, ১৫:৫২
এএসপি পদে ৬ ওসির পদোন্নতি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের ‘পুলিশ পরিদর্শক’ (ওসি) পদমর্যাদার ছয় কর্মকর্তা।


মঙ্গলবার (৩১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ হতে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।


পদোন্নতি প্রাপ্তরা হলেন- পুলিশ পরিদর্শকের (শহর ও যানবাহন) ফেনী জেলার মো. আনোয়ারুল আজীম মজুমদার, টাইঙ্গাইল জেলার মো. দেলোয়ার হোসেন, ডিএমপির সাইফুল ইসলাম, সিএমপির শাহ মো. আরিফুর রহমান ও চাঁদপুরের মো. শজহিদুল ইসলাম।


এছাড়া পুলিশ পরিদর্শকের (সশস্ত্র) মো. মুকুল হোসেনকে বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com