ভোর থেকে মেঘে ঢাকা আকাশ, সারা দেশে বজ্রসহ বৃষ্টিরও আভাস
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:১৪
ভোর থেকে মেঘে ঢাকা আকাশ, সারা দেশে বজ্রসহ বৃষ্টিরও আভাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা কয়েকদিনের হালকা গরম আর গুমোট পরিস্থিতির পর গত শুক্রবার রাতে বৃষ্টির দেখা পেল রাজধানীবাসী। এতে কিছুটা স্বস্তি ফিরেছে জনজীবনে।


শনিবারও (১৪ মার্চ) ভোর থেকে ঢাকার আকাশ কালো মেঘে ঢেকে আছে। বেলা বাড়লেও নেই সূর্যের দেখা। যেকোনো মুহূর্তে বৃষ্টি নামবে নামবে এমন পরিস্থিতি বিরাজ করছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেয়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসেও এমন তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে ঢাকা ও আশপাশ এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আভাস রয়েছে।



পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার গতিবেগে বাতাস প্রবাহিত হতে পারে। আর এমন পরিস্থিতিতে দিনের তাপমাত্রা সামান্য কমারও সম্ভাবনা রয়েছে।


আজ ভোর ৮টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৮৭ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড হয়েছে ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত শুক্রবারের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।


এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com