৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ২২:৪২
৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের ৯ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার গতিতে ঝড় বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।


বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয় ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/ উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটারবেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।


এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর নৌ সর্তক সংকতে দেখাতে বলা হয়েছে।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com