নতুন সরকার গঠনের আগেই বিটিআরসিতে রদবদল
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৯
নতুন সরকার গঠনের আগেই বিটিআরসিতে রদবদল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যদের শপথের মধ্য দিয়ে নতুন সরকার গঠন হচ্ছে মঙ্গলবার (১৭ ফেব্রুারি)। নতুন সরকার গঠনের মাত্র একদিন আগেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে হয়ে গেল বড় ধরনের রদবদল ।


সোমবার (১৫ ফেব্রুয়ারি) কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আশরাফুল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিভিন্ন বিভাগের ২০ জনের দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।


জারি করা আদেশ থেকে জানা যায়, উপ-পরিচালক পর্যায়ের ১০ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ের ২১ কর্মকর্তার মধ্যে চার জনকে এবং অন্যান্য পদের ৬ কর্মকর্তাকে বিভিন্ন বিভাগে রদবদল করা হয়েছে।


বদলি করা উপ-পরিচালকদের মধ্যে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. রাইসুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের ড. শামসুজ্জোহাকে স্পেকট্রাম বিভাগে, স্পেকট্রাম বিভাগের মো. মেহফুজ বিন খালেদকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের মো. জাকির হোসেন খানকে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে বদলি করা হয়েছে। অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগের উপপরিচালক মো. আব্দুস শহীদ চৌধুরীর ওপর মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।


এছাড়া মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা এবং প্রশাসন বিভাগের ক্রয় অধিশাখায় দায়িত্ব পালনকারী মোহাম্মদ আশরাফুল আলমকে অফিস ব্যবস্থাপনা ও ক্রয় অধিশাখায়, স্পেকট্রাম বিভাগের কাজী মো. আহসানুল হাবীব মিথুনকে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে, প্রশাসন বিভাগের এস এম আফজাল রেজাকে স্পেকট্রাম বিভাগে, এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেট থেকে মো. আসফাক আহমেদকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে এবং প্রশাসন বিভাগের উপপরিচালক সেলিনা পারভীনকে মানবসম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা অধিশাখায় বদলি করা হয়েছে।


বদলি আদেশে নাম থাকলেও উপপরিচালক মো. আমান উল্লাহ এবং মো. মাহবুবুর রহমানকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগেই বহাল রাখা হয়েছে।


সিনিয়র সহকারী পরিচালক পর্যায়ে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মোহাম্মদ ফিরোজ মিয়াকে স্পেকট্রাম বিভাগে এবং স্পেকট্রাম বিভাগের হাজ্জাজ হোসেন হেলালকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন বিভাগে সংযুক্ত করা হয়েছে। স্পেকট্রাম বিভাগের সিনিয়র সহকারী পরিচালক শান্ত কুমার দাশকে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। একইভাবে সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মো. তৌফিকুল ইসলামকে স্পেকট্রাম বিভাগে এবং প্রশাসনিক কর্মকর্তা সজল মণ্ডলকে লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগে রদবদল করা হয়েছে।


এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটের মো. আবদুল জব্বারকে পদোন্নতি দিয়ে অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগে উপসহকারী পরিচালক করা হয়েছে। লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের উপ-সহকারী পরিচালক মো. মুবিন তালুকদারকে প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে। প্রশাসন বিভাগের উপ-সহকারী পরিচালক মোসাম্মৎ রাশিদা ইয়াসমিন সরকারকে এনফোর্সমেন্ট অ্যান্ড ইনস্পেকশন ডিরেক্টরেটে, কমিশন সচিব দপ্তরের উপ-সহকারী পরিচালক মো. ফিরোজ বাদশাহকে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে এবং ওই বিভাগের উপ-সহকারী পরিচালক নিবাস হালদারকে প্রশাসন বিভাগে ন্যস্ত করা হয়েছে। প্রশাসন বিভাগের উপ-সহকারী পরিচালক মো. আমিনুল ইসলামকে কমিশন সচিব দপ্তরে পদায়ন করা হয়েছে।


অন্যদিকে, সিনিয়র সহকারী পরিচালক মো. দিদারুল ইসলাম, মো. কামরুর হাসান হিরু, নেছার আহম্মদ ও আকরারুল হক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগে স্বপদে বহাল রয়েছেন। একইভাবে মো. জাহাঙ্গীর আলম, মাহমুদা নাসরিন, নাদিয়া ইসলাম, মুহাম্মদ আশরাফুজ্জামান জাহেদ ও রাকিবুল ইসলাম লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগেই আছেন। স্পেকট্রাম বিভাগে বহাল রয়েছেন ইয়াসমিন সুলতানা, মো. মিন্টু প্রাং, মো. মেহেদী হাসান ও সুমাইয়া রহমান। পাশাপাশি মো. মোশায়েল উল ইসলাম, মো. আমানত আলী ও মো. তুষার বেপারী অর্থ, হিসাব ও রাজস্ব বিভাগেই দায়িত্ব পালন করছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com