আমি পদত্যাগ করিনি: আইজিপি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৭
আমি পদত্যাগ করিনি: আইজিপি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পদত্যাগ করেননি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি একটি গণমাধ্যমকে জানান, ‘আমি পদত্যাগ করিনি।’



এ দিন বিকেল থেকে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। এ নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।


২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে রদবদল হয়। এর ধারাবাহিকতায় সে বছর ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ দেওয়া হয় বাহারুল আলমকে। এর আগে ২০২০ সালে তিনি পুলিশ বিভাগ থেকে অবসরে গিয়েছিলেন।


অন্তর্বর্তী সরকার তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক আইজিপি পদে নিয়োগ দেয়। সে অনুযায়ী এ বছরের ২০ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com