মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে থাকবেন এক হাজার অতিথি
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫০
মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে থাকবেন এক হাজার অতিথি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে শিগগির। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের কম-বেশি দেশি-বিদেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।


১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। শিগগির নতুন সরকার গঠন হবে। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।


শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব রয়েছেন আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া মো. সাহাবুদ্দিন।


এসময় তিনি আরও জানান, নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি আছে। শপথ অনুষ্ঠানে কম-বেশি দেশি-বিদেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিবশেখ আব্দুর রশিদ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com