নির্বাচনের দিন হিলি ইমিগ্রেশন দিয়ে বন্ধ থাকবে যাত্রী পারাপার
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩
নির্বাচনের দিন হিলি ইমিগ্রেশন দিয়ে বন্ধ থাকবে যাত্রী পারাপার
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সকল পাসপোর্টধারী যাত্রী পারাপার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।


আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা ভোটের দিন এই নির্দেশনা কার্যকর থাকবে।


হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল ইসলাম জানান, জাতীয় নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২ ফেব্রুয়ারি হিলি ইমিগ্রেশন দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করতে পারবেন না। তবে নির্বাচনের পরদিন ১৩ ফেব্রুয়ারি থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে যাত্রী পারাপার শুরু হবে।


ইমিগ্রেশন কর্তৃপক্ষ আরও জানায় যে, যাত্রী সাধারণের সুবিধার্থে বিষয়টি আগেই অবহিত করা হচ্ছে যাতে কেউ ওইদিন সীমান্তে এসে দুর্ভোগে না পড়েন।


বিবার্তা/রব্বানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com