চুয়াডাঙ্গায় ফের শৈত্যপ্রবাহ, হিম বাতাসে তীব্র শীত
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৫, ০৯:২৫
চুয়াডাঙ্গায় ফের শৈত্যপ্রবাহ, হিম বাতাসে তীব্র শীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গার ওপর দিয়ে আবারও বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। উত্তরের ঢল থেকে নেমে আসা হিম শীতল বাতাসের কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে।


সোমবার (২০ জানুয়ারি) সকাল ৬টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।


আর সকাল ৯ টায় আবহাওয়া পর্যবেক্ষণাগার জেলার তাপমাত্রা রেকর্ড করে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।


আবহাওয়া পর্যবেক্ষণাগারের তথ্য অনুযায়ী তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বলা হয়। যদি তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাকে বলা হয় খুব তীব্র শৈত্যপ্রবাহ। সে হিসেবে চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।


ভোরে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলেছে সূর্যের। একদিকে হাড় কাঁপানো শীত আর অন্যদিকে উত্তর দিক থেকে আসা কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন।


কনকনে ঠান্ডায় গায়ে গরম কাপড় জড়িয়ে জীবন-জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। তীব্র ঠাণ্ডায় জেলা জুড়ে বেড়েছে শীত জনিত রোগ।


বিবার্তা/আসিম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com