ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন দাবি সিআরইউর
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০২:৩০
ঈদে সংবাদপত্রে ছুটি ৫ দিন দাবি সিআরইউর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সংবাদপত্রে পাঁচ দিন ছুটি দেওয়ার দাবি জানিয়েছে ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)।


রবিবার (৮ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান রিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিআরইউ সভাপতি লিটন মাহমুদ ও সাধারণ সম্পাদক মামুন খান বিবৃতিতে বলেন, এবার ঈদে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সাত দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন। কিন্তু ঈদে সংবাদপত্রে মাত্র তিন দিনের ছুটি দেয়া হয়, যা বৈষম্যমূলক। একই সঙ্গে এই সময়ে কোন হকারও পত্রিকা বিক্রি করবে না। তাই আসন্ন ঈদুল ফিতরে সংবাদপত্র ৫ দিন বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানান নেতৃবৃন্দ।


উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ বাংলাদেশে ঈদুল ফিতর হতে পারে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এবার ১৭ মার্চ থেকে ২৩ মার্চ একটানা সাত দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com