লিপস্টিক পরেও ঠোঁট কেন শুষ্ক দেখায়?
প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ১৩:১৯
লিপস্টিক পরেও ঠোঁট কেন শুষ্ক দেখায়?
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

লিপস্টিক নারীদের দৈনন্দিন সাজের অন্যতম অনুষঙ্গ। তবে অনেকেই অভিযোগ করেন, দামি লিপস্টিক ব্যবহার করলেও ঠোঁট মসৃণ দেখায় না, বরং শুষ্ক ও রুক্ষ লাগে।


সৌন্দর্যবিশেষজ্ঞদের জানালেন, এর পেছনে অনেক সময় লিপস্টিক নয়, বরং ভুল প্রয়োগের কৌশলই দায়ী।
ঠোঁটের সৌন্দর্য ধরে রাখতে এবং লিপস্টিক দীর্ঘসময় নিখুঁত রাখতে কয়েকটি সাধারণ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


ঠোঁট প্রস্তুত না করেই লিপস্টিক লাগানো


অনেকেই শুকনো ঠোঁটের ওপর সরাসরি লিপস্টিক ব্যবহার করেন। এতে লিপস্টিক সমানভাবে বসে না এবং ঠোঁট আরও শুষ্ক দেখায়।


তাই লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে লিপ বাম বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করা ভালো। এরপর হালকাভাবে মৃত চামড়া পরিষ্কার করে নিলে ঠোঁট অনেক বেশি মসৃণ দেখায়।
পাশাপাশি নিজের ত্বকের সঙ্গে মানানসই লিপস্টিকের শেড নির্বাচন করাও গুরুত্বপূর্ণ।


অতিরিক্ত লিপস্টিক ব্যবহার


অনেকের ধারণা, বেশি পরিমাণে লিপস্টিক লাগালে তা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু বাস্তবে মোটা স্তর দ্রুত ছড়িয়ে যেতে পারে এবং ঠোঁটের বাইরেও লেগে যেতে পারে। এ ক্ষেত্রে প্রথমে লিপলাইনার ব্যবহার করে ঠোঁটের আকৃতি নির্ধারণ করলে একটি পাতলা লিপস্টিকের স্তরই দীর্ঘসময় সুন্দর থাকে।


গাঢ় লিপস্টিকের সঙ্গে ভারী মেকআপ


গাঢ় রঙের লিপস্টিক ব্যবহার করলে মুখের অন্য মেকআপ হালকা রাখার পরামর্শ দেন সৌন্দর্যবিশেষজ্ঞরা। অতিরিক্ত ফাউন্ডেশন বা কনসিলার ব্যবহার করলে লিপস্টিকের রং অস্বাভাবিকভাবে চোখে পড়তে পারে। একইভাবে ভারী গয়নার পরিবর্তে হালকা ও মানানসই অলংকার ব্যবহার করলে পুরো সাজে ভারসাম্য বজায় থাকে।


সুন্দর লিপ মেকআপের জন্য শুধু ভালো মানের লিপস্টিকই যথেষ্ট নয়। ঠোঁটের নিয়মিত যত্ন, সঠিক প্রস্তুতি এবং উপযুক্ত প্রয়োগের কৌশলই লিপস্টিকের সৌন্দর্য ও স্থায়িত্ব বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে।
বিবার্তা/এসএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com