অতিরিক্ত ফুটানো দুধ চায়ের সম্ভাব্য ক্ষতি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:০৮
অতিরিক্ত ফুটানো দুধ চায়ের সম্ভাব্য ক্ষতি
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

অনেকেরই দিনের শুরু হয় এক কাপ গরম দুধ চা দিয়ে। ঘুম কাটানো থেকে শুরু করে কাজের মন বসাতে চা লাগেই অনেকের। তবে অনেকেই স্বাদ বাড়ানোর আশায় দুধ চা দীর্ঘ সময় ধরে ফুটিয়ে তৈরি করেন। কিন্তু জানেন কি, এই অভ্যাসই চায়ের পুষ্টিগুণ কমিয়ে দিতে পারে, বাড়াতে পারে হজমের সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করতে পারে?

চা বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয়। শুধু স্বাদের জন্য নয়, এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও বিভিন্ন উপকারী উদ্ভিজ্জ উপাদানের কারণেও এটি স্বাস্থ্যকর বলে বিবেচিত হয়। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, পুষ্টিবিদদের মতে, চা তৈরির পদ্ধতি ঠিক না হলে এর উপকারিতা অনেকটাই কমে যেতে পারে। পুষ্টিবিদ প্রিয়া পালনের মতে, চায়ে থাকা ক্যাটেচিন, থিয়াফ্লাভিন, ট্যানিন ও ফ্ল্যাভোনয়েড-এর মতো পলিফেনল শরীরের জন্য উপকারী। গবেষণায় দেখা গেছে, চা পাতা প্রথম পাঁচ মিনিটের মধ্যেই অধিকাংশ উপকারী উপাদান পানিতে ছড়িয়ে দেয়। এর পর অনেকক্ষণ ফুটতে থাকলে এসব উপাদান অক্সিডাইজ হতে শুরু করে এবং চায়ের গুণাগুণ কমে যেতে পারে। পাশাপাশি চায়ের স্বাদও তেতো হয়ে যায়।

অন্যদিকে, ইয়থার্থ সুপার স্পেশালিটি হাসপাতালের ডায়েটেটিকস বিভাগের প্রধান সুহানি সেঠ আগারওয়ালের ভাষ্য, দীর্ঘ সময় ধরে দুধ চা ফুটালে চায়ের সূক্ষ্ম স্বাদ নষ্ট হয়ে যায়। চা পাতা অতিরিক্ত তেতো উপাদান ছেড়ে দেয় এবং দুধেও পোড়া স্বাদ চলে আসতে পারে। ফলে চায়ের স্বাভাবিক স্বাদ ও সুগন্ধ দুটিই নষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে, চা পাতাকে অতিরিক্ত সময় ধরে ফুটিয়ে রাখার কোনো অতিরিক্ত স্বাস্থ্য উপকারিতা নেই। বরং কয়েক মিনিটের মধ্যেই প্রয়োজনীয় উপাদান বের হয়ে আসে। তাই অযথা দীর্ঘ সময় ধরে দুধ চা ফুটানোর বদলে স্বাভাবিক সময়ে চা তৈরি করাই ভালো।

অতিরিক্ত ফুটানো দুধ চায়ের সম্ভাব্য ক্ষতি

১. পুষ্টিগুণ কমে যেতে পারে
দীর্ঘ সময় ধরে দুধ ফুটলে ভিটামিন বি১২ ও ভিটামিন সি-এর মতো কিছু তাপ-সংবেদনশীল পুষ্টি উপাদান নষ্ট হতে পারে।

২. চায়ের স্বাদ নষ্ট হয়
বেশি সময় ফুটলে চা তেতো হয়ে যায় এবং দুধে পোড়া স্বাদ চলে আসে, যা পানীয়টির স্বাভাবিক স্বাদ নষ্ট করে।

৩. অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ কমে যেতে পারে
অতিরিক্ত তাপে চায়ের ক্যাটেচিন ও পলিফেনলের মতো উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট ভেঙে যেতে পারে। ফলে চায়ের স্বাস্থ্য উপকারিতা কমে যায়।

৪. ক্ষতিকর যৌগ তৈরি হওয়ার আশঙ্কা
উচ্চ তাপে দুধের ল্যাকটোজ ও প্রোটিনের মধ্যে মেইলার্ড বিক্রিয়া ঘটতে পারে, যার ফলে কিছু অবাঞ্ছিত রাসায়নিক যৌগ তৈরি হয়। দীর্ঘদিন অতিরিক্ত গ্রহণ করলে এগুলো স্বাস্থ্যঝুঁকি বাড়াতে পারে।

বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com