সুস্বাদু কাঁঠালের হালুয়া তৈরির রেসিপি
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:২১
সুস্বাদু কাঁঠালের হালুয়া তৈরির রেসিপি
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

গ্রীষ্মের অন্যতম জনপ্রিয় ফল কাঁঠাল। পাকা কাঁঠাল শুধু ফল হিসেবেই নয়, নানা ধরনের মজাদার খাবার তৈরিতেও ব্যবহার করা যায়। কাঁঠালের স্বাদ ও ঘ্রাণে ভরপুর হালুয়া হতে পারে বিকালের নাশতা বা অতিথি আপ্যায়নের দারুণ একটি পদ। খুব সহজেই অল্প কিছু উপকরণে তৈরি করা যায় সুস্বাদু কাঁঠালের হালুয়া।


উপকরণ


পাকা কাঁঠাল ২ কাপ
চিনি আধা কাপের কম
দুধ আধা কাপ
কনডেন্স মিল্ক আধা কৌটা
ঘি আধা কাপ
এলাচ কয়েকটি
দারুচিনি ৩ টুকরা
কিসমিস ২ চা-চামচ
পেস্তা ও কাজুবাদাম সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি


প্রথমে পাকা কাঁঠালের কোয়া থেকে বিচি ও আঁশ ছাড়িয়ে মিহি করে চেলে রস বের করে নিন। এরপর একটি প্যানে ঘি গরম করে তাতে কাঁঠালের রস, দুধ, চিনি, কনডেন্স মিল্ক, এলাচ, দারুচিনি ও কিসমিস দিয়ে মাঝারি আঁচে নেড়ে রান্না করুন।


মিশ্রণটি ধীরে ধীরে ঘন ও আঠালো হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। এরপর ঠাণ্ডা করে পেস্তা ও কাজুবাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু কাঁঠালের হালুয়া।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com