ঈদে মাংস রান্নায় অতিরিক্ত লবণ কমানোর উপায়
প্রকাশ : ২৯ মে ২০২৬, ১০:১৩
ঈদে মাংস রান্নায় অতিরিক্ত লবণ কমানোর উপায়
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

রান্না সুস্বাদু করে তুলতে লবণ হল অপরিহার্য উপাদান। তবে খাবারে লবণের পরিমাণটাও সঠিক হওয়া অনেক জরুরি। একটু এদিক-সেদিক হলেই অনেক স্বাধের রান্না বিফলে যায়। তবে অনেক সময়ে দেখা যায় মাংস রান্নায় পরিমাণে বেশি লবণ পড়ে যায় বেকায়দায়। পরবর্তীতে স্বাধের মাংসটা নোনতা বা তেতো হয়ে যায়, দেখা যায় যে খাবারটা খাওয়ারই উপযোগী থাকে না। তবে রান্নায় লবণ কমানোর কয়েকটি কৌশল জেনে নিলেই পরিস্থিতি সামাল দিতে পারবেন।


চলুন জেনে নেওয়া যাক মাংস রান্নায় লবণ কমানোর কয়েকটি পদ্ধতি,


১. পেঁয়াজ
একটি পেঁয়াজ খোসা ছাড়িয়ে কেটে দুই টুকরা করে নিন। তারপর সেগুলি রান্নায় দিয়ে দিন। পেঁয়াজ রান্নার অতিরিক্ত লবণ টেনে নেবে। অবশ্য ভাজা পেঁয়াজও ব্যবহার করতে পারেন। তাতে রান্না সুস্বাদু হবে।


২. দই
বাড়িতে টক দই থাকলে রান্নায় লবণ বেশি পড়ে গেলেও চিন্তা নেই। একটি ছোট্ট পাত্রে দই ভাল করে ফেটিয়ে নিন। তার পর সেটা রান্নায় দিয়ে দিন। রান্নার নোনতা স্বাদ কেটে যাবে। ঝোলেও অন্য রকম স্বাদ আসবে।


৩. চিনি এবং ভিনেগার
রান্নায় বেশি লবণ হয়ে গেলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। বরং চিনি এবং সামান্য ভিনিগার মিশিয়ে নিন। লেবুর রসও দিতে পারেন ভিনিগারের বদলে। এগুলো খাবারের নোনতা ভাব কাটাতে সাহায্য করে।


৪. আলু
মাংসের পাতলা ঝোল রেঁধেছেন, কিন্তু লবণ বেশি পড়ে গিয়েছে। সে ক্ষেত্রে লবণ বেশি হলে একটি সহজ উপায় রয়েছে। কিছু আলুর খোসা অথবা বড় বড় আলুর টুকরা রান্নায় দিয়ে দিন। নিমেষে সব বাড়তি লবণ টেনে নেবে। স্বাদ স্বাভাবিক হয়ে গেলে আলুর খোসাগুলো তুলে ফেলে দিন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com