ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথার ৬ কারণ
প্রকাশ : ১৩ মে ২০২৬, ১১:২১
ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথার ৬ কারণ
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

সকালে ঘুম থেকে ওঠার পর শরীরে ব্যথা অনুভব করে থাকেন অনেকে। এ ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন, সারা রাত ঘুমিয়ে বিশ্রাম নেয়ার পরও কেন সকালে শরীর ব্যথা হয়। আবার কেউ ভাবেন, দিনভর এসি রুমে বসে কাজ করার পরও সকালে শরীর ব্যথা হবে কেন। নানা প্রশ্ন থাকলেও অধিকাংশ মানুষ বিষয়টি জটিল হওয়ার আগ পর্যন্ত স্বাভাবিকভাবে নিয়ে থাকেন।


তবে বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, সকালে ঘুম থেকে ওঠার পর নানা কারণেই শরীর ব্যথা হতে পারে। এ ক্ষেত্রে সময়মত সঠিক চিকিৎসা গ্রহণ করা না হলে ভয়াবহ শারীরিক সমস্যা হওয়ার ঝুঁকি থাকে। এ জন্য আগেই সতর্ক হতে হবে। পাশাপাশি প্রাথমিকভাবে কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া যেতে পারে শরীর ব্যথা দূর করতে। স্লিপ ফাউন্ডেশনের প্রতিবেদন অনুযায়ী তাহলে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথার কারণগুলো জেনে নেয়া যাক-


ঘুমানোর ভঙ্গি
ভুল ভঙ্গিতে ঘুমানোর জন্য সকালে ব্যথা হয়ে থাকে। বিশেষ করে পেটে ভর দিয়ে বা উপুড় হয়ে ঘুমানোর অভ্যাস থাকলে সকালে বা সারাদিন শরীরে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার, মেরুদণ্ড বাঁকা বা ভাঁজ হয়ে থাকা ভঙ্গিতে যদি ১০/১৫ মিনিটের বেশি সময় ঘুমিয়ে থাকা হয়, তাহলে মাংসপেশির ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে রাতে বারবার ঘুম ভেঙে যায়।


বিছানার গুণগত মান


সকালে ঘুম থেকে ওঠার পর শরীরের সতেজতা অনেকটা নির্ভর করে রাতে ঘুমানোর বিছানা বা তোশক বা ম্যাট্রেস কেমন ছিল, তার ওপর।


মেরুদণ্ডের ভারসাম্য


বিছানা যদি শরীরের ওজনের তুলনায় বেশি শক্ত বা নরম হয়, তাহলে ঘুমের সময় মেরুদণ্ড সঠিক জায়গায় থাকে না। এ কারণে সকালে শরীর ব্যথা হতে পারে।


ভালো বিছানা নির্বাচন


সাধারণত মাঝারি থেকে কিছুটা শক্ত বিছানা ব্যথা কমানোর জন্য উপযুক্ত বলে বিবেচিত। তবে যাদের স্বাস্থ্য বা ওজন বেশি, মেরুদণ্ডের ভারসাম্য ঠিক রাখার জন্য তাদের কিছুটা বেশি সাপোর্টযুক্ত তোশকের প্রয়োজন হতে পারে। আবার তোশক যদি দীর্ঘদিনের পুরোনো হয়, তাহলে সেটি পরিবর্তন করা জরুরি।


ঘুমের ব্যাঘাত


পর্যাপ্ত বা গভীর ঘুমের অভাবে ব্যথা দীর্ঘস্থায়ী হতে পারে। ঘুম যদি কম হয়, তাহলে শুধু মাংসপেশিতে ব্যথা বা মাথাব্যথাই হয় না, বরং শরীরের ব্যথা সহ্য করার ক্ষমতাও ক্রমশ হ্রাস পায়। বিশেষজ্ঞদের মতে, ঘুমের ব্যাঘাত শরীরে প্রদাহ সৃষ্টি করতে পারে, যা ব্যথা বাড়িয়ে দিতে পারে। এছাড়া স্লিপ অ্যাপনিয়া এবং জেট ল্যাগের মতো সমস্যা থেকেও মাংসপেশিতে ব্যথা হয়ে থাকে।


এ ব্যাপারে স্লিপ এক্সপার্ট ডা. লুলু গুও বলেন, একটি নির্দিষ্ট সময়ে ঘুমানোর রুটিন, শান্ত ও অন্ধাকার পরিবেশ এবং ঘুমের অভ্যন্তরীণ সমস্যার চিকিৎসা করা হলে সকালে ঘুম থেকে ওঠার পর হওয়া শরীরের ব্যথা হ্রাস করা যায়।


শারীরিক অসুস্থতা
নির্দিষ্ট কিছু স্বাস্থ্যগত জটিলতার জন্য সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথা হয়ে থাকে। সমস্যাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ৪৫ বছরের বেশি বয়স ও অতিরিক্ত মানসিক চাপ; বাত, ফাইব্রোমায়ালজিয়া এবং কারপাল টানেল সিনড্রোম; প্লান্টার ফ্যাসাইটিস (পায়ের পাতার ব্যথা); পুষ্টির অভাব; অন্তঃসত্ত্বা ও অতিরিক্ত ওজন এবং ভাইরাসজনিত জ্বর, ইনফ্লুয়েঞ্জা বা কোনো আঘাতজনিত কারণ।


সবশেষ, সকালে ঘুম থেকে ওঠার পর শরীর ব্যথার কারণ যদি স্পষ্ট না হয় এবং এটি যদি নিয়মিত হতে থাকে, তাহলে কালক্ষেপণ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com