পেস্তা কুলফি তৈরির রেসিপি জেনে নিন
প্রকাশ : ০২ মে ২০২৬, ০৯:০৪
পেস্তা কুলফি তৈরির রেসিপি জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

গরমে আইসক্রিম দেখলে লোভ সামলানো দায় হয়ে পড়ে। তবে বাইরে থেকে কেনা আইসক্রিম যেমন একগাদা দাম তেমনই অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। সবচেয়ে ভালো হয় বাড়িতেই আইসক্রিম তৈরি করে খেলে। আপনি নিশ্চয়ই পেস্তা কুলফি খেতে পছন্দ করেন? এটি তৈরি করা কিন্তু খুবই সহজ। চলুন জেনে নেওয়া যাক পেস্তা কুলফি তৈরির সহজ রেসিপি-



তৈরি করতে যা লাগবে


দুধ- ১ লিটার


পেস্তা বাদাম কুচি- আধা কাপ


গুঁড়া দুধ বা কন্ডেন্সড মিল্ক- আধা কাপ


চিনি- আধা কাপ


জাফরান- ১ চিমটি
এলাচ গুঁড়া- আধা চা চামচ।


যেভাবে তৈরি করবেন


দুধ জ্বাল দিন। ফুটে উঠলে তাতে গুঁড়া দুধ বা কন্ডেন্সড মিল্ক মিশিয়ে মাঝারি আঁচে ঘন করতে থাকুন। দুধ অর্ধেক হয়ে এলে তাতে দিন চিনি, এলাচ গুঁড়া, ভেজানো জাফরান এবং অর্ধেক পেস্তা কুচি। কিছুক্ষণ জ্বাল দিন। ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। কুলফির ছাঁচে মিশ্রণটি ঢালুন। সবগুলো কুলফির উপরে পেস্তা কুচি ছড়িয়ে ফ্রিজে জমতে দিন। ডিপ ফ্রিজে অন্তত ৬-৭ ঘণ্টা রেখে দিন। এরপর বের করে পরিবেশন করুন।


বিবার্তা/এসএম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com