গুড়ের মুরালি তৈরির রেসিপি জেনে নিন
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৫
গুড়ের মুরালি তৈরির রেসিপি জেনে নিন
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

মুরালি কিংবা গজার মতো সুস্বাদু নাস্তার কথা অনেকে ভুলতে বসেছেন। বাজারে কিনতে পাওয়া যায় এখনও অনেক জায়গায়। তবে সেগুলো অস্বাস্থ্যকর হওয়ার ভয় বেশি থাকে। মচমচে মুরালি খেতে কে না পছন্দ করবে! বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নেও রাখা যায় মিষ্টি এই পদ। আপনি কি কখনো গুড়ের মুরালি তৈরি করেছেন? চলুন জেনে নেওয়া যাক, গুড়ের মুরালি তৈরির সহজ রেসিপি-


তৈরি করতে যা লাগবে


ময়দা- আধা কেজি


তেল- ভাজা ও ময়ানের জন্য


গুড়- আধা কেজি


লবণ- সামান্য


পানি- পরিমাণমতো।


যেভাবে তৈরি করবেন


ময়দার সঙ্গে তেল ও লবণ ভালোভাবে মিশিয়ে নিন। অল্প অল্প করে পানি দিয়ে শক্ত ডো তৈরি করে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার মোটা রুটির মতো বেলে মুরালিগুলো কেটে নিন। তেল হালকা গরম করে তাতে মুরালিগুলো দিয়ে অল্প আঁচে ধীরে ধীরে ভেজে তুলুন। অন্য একটি পাত্রে গুড় ও পানি দিয়ে ঘন সিরা তৈরি করুন। আঠালো হয়ে এলে তাতে মুরালিগুলো দিয়ে দিন। সবগুলো মুরালির গায়ে ভালোভাবে গুড় মাখানো হলে নামিয়ে ঠান্ডা হতে দিন। এরপর এয়ারটাইট বয়ামে সংরক্ষণ করুন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com