আওয়ামী লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিল চেয়ে প্রসিকিউশনের আবেদন
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৯:০০
আওয়ামী লীগ নেতা হুমায়ুনের জামিন বাতিল চেয়ে প্রসিকিউশনের আবেদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আদেশ বাতিল চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।


সোমবার (১১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই আবেদন করে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম।


এর আগে গত ১১ জানুয়ারি ট্রাইব্যুনাল-১ থেকে জামিন পান লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির পাটোয়ারী। ২০২৪ সালে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর জামিন পাওয়া প্রথম আসামি হুমায়ুন কবির পাটোয়ারী।


অসুস্থতা বিবেচনায় তাকে জামিন দিয়েছিলেন ট্রাইব্যুনাল-২। তবে জামিন পেলেও তিনি কারামুক্ত হননি। এখন সেই জামিন বাতিলের আবেদন করা হলো।


এ বিষয়ে প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, হুমায়ুন কবির পাটোয়ারীর জামিন আদেশ বর্তমানে স্থগিত। সেই জামিন আদেশ বাতিলের আবেদন করা হয়েছে। এ বিষয়ে আগামী ১৪ মে শুনানি হওয়ার কথা রয়েছে।


২০২৪ সালের জুলাইয়ে লক্ষ্মীপুরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আছেন হুমায়ুন কবির। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তিনিই একমাত্র আসামি, যিনি জামিন আদেশ পেয়েছিলেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com