১০ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
প্রকাশ : ১০ মে ২০২৬, ১৪:১৬
১০ মামলায় সাবেক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এ আদেশের ফলে তার মুক্তিতে বাধা রইল না।


রবিবার (১০ মে) হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ৫টি লিভ টু আপিল খারিজ করে দেন সর্বোচ্চ আদালত।


গত বছরের ৯ মে ভোররাত ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট ৫ মামলায় তাকে জামিন দেন।


তবে, আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এর মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।


২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ পৌরসভার মেয়র ছিলেন সেলিনা হায়াৎ আইভী। পরবর্তীতে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা ৩টি নির্বাচনে জয়ী হন জেলা আওয়ামী লীগের সাবেক এই জ্যেষ্ঠ সহ-সভাপতি। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com