আইন আদালত
সাবেক ছাত্রলীগ নেতা লাভলুর জামিন আটকে দিলেন আদালত
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ১৮:১৫
সাবেক ছাত্রলীগ নেতা লাভলুর জামিন আটকে দিলেন আদালত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জামিনের একদিনের মাথায় খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে দেয়া জামিন আদেশ প্রত্যাহার করে নিয়েছেন ঢাকার একটি আদালত।


সোমবার (২৭ এপ্রিল) এই আদেশ দেয়া হয়। এর আগে, রবিবার এই মামলায় লাভলু মোল্লাহকে জামিন দিয়েছিলেন ঢাকার একটি আদালত।


মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালান। এসময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।


খালেদা জিয়াকে লক্ষ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরাও আহত হয়। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং এর অঙ্গ সংগঠনগুলোর ২০০ থেকে ৩০০ নেতাকর্মী দেশি অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় আসামিরা মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ও জোরপূর্বক আটকে রেখে মুক্তিপণ দাবি করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com