সাগর-রুনি হত্যার ১৪ বছরেও টাস্কফোর্সের কাছে নেই কোনো তথ্য-উপাত্ত
জিজ্ঞাসাবাদের মুখোমুখি অনেক সাংবাদিক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ১৪:১৩
সাগর-রুনি হত্যার ১৪ বছরেও টাস্কফোর্সের কাছে নেই কোনো তথ্য-উপাত্ত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ১৪ বছর ১৪ বছর পেরিয়ে গেলেও মামলার কোন অগ্রগতি নেই। সব শেষ অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাসের তদন্তের সময়ও পার করে ফেলেছে হাইকোর্টের গঠিত টাস্কফোর্স। অবশেষে এ হত্যাকাণ্ডের পর প্রাথমিক তদন্তে কোনো তথ্য-উপাত্ত টাস্কফোর্সের কাছে না থাকায় তদন্তে আরও সময় লাগবে বলে জানিয়েছেন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।


রবিবার (২৬ এপ্রিল) সাংবাদিকদের তিনি এ কথা জানান।


সাগর-রুনি হত্যাকাণ্ডের পর প্রাথমিক তদন্তে কোনো তথ্য-উপাত্ত হাইকোর্টের গঠিত টাস্কফোর্সের কাছে না থাকায় তদন্তে আরও সময় লাগবে। ঘটনাস্থলের ফরেনসিক তথ্য-আলামত কিছুই টাস্কফোর্স উদ্ধার করতে পারেনি। তবে ইতোমধ্যে অনেক সাংবাদিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।


এদিন আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হয় উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটি। তাই শেষবারের মতো আরও ৬ মাস সময় বেধে দেন হাইকোর্ট।


রিটকারী আইনজীবী শিশির মনির ও মঞ্জিল মোরশেদ তদন্ত কর্মকর্তাকে তলবের আবেদন জানান। হাইকোর্ট জানান, সাগর-রুনি হত্যা মামলার অগ্রগতি হওয়া প্রতিবেদন হাইকোর্টের কাছে পাঠিয়েছে টাস্কফোর্স কমিটি। পরে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিতে আরও ৬ মাস সময় চান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। রিটকারী আইনজীবীরা ৩ মাস সময় দিতে বলেন। এরপর ৬ মাসের সময় দেন হাইকোর্ট।


গত বছরের ২৩ অক্টোবর সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স কমিটিকে ৬ মাসের সময় দিয়েছিলেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com