অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম শুরু
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৭
অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টে রবিবার (১৯ এপ্রিল) সকাল নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।


এদিন সকাল ৯টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হয়।


অন্যদিকে, সকাল সাড়ে ১০টা থেকে শুরু হবে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। এরই মধ্যে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী হাইকোর্টের ৬৩টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। যেখানে ২৯টি একক ও ৩৪টি দ্বৈত বেঞ্চ রয়েছে।


২০২৬ সালের ৮৪ নম্বর বেঞ্চ গঠনবিধিতে বলা হয়েছে, ১৯ এপ্রিল সকাল ১০টা ৩০ মিনিট থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com