হরমুজ প্রণালীতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ২৩:০৬
হরমুজ প্রণালীতে ২ তেলবাহী জাহাজে বিস্ফোরণ-অগ্নিকাণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

অবরুদ্ধ হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলীয় পথে চলাচলের সময় নৌমাইনে আঘাত লেগে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালীতের দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ এলাকায় চলাচলের সময় দুটি তেলবাহী জাহাজ সাগরে পেতে রাখা মাইনে আঘাত হানে। এতে জাহাজ দুটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।


ইরানের সংবাদ সংস্থা আইএসএনএতে প্রকাশিত আইআরজিসির বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় বলে খবরে উল্লেখ করা হয়েছে।


আইএসএনএর প্রতিবেদনে বলা হয়, জাহাজ দুটির একটি ছিল সুপারট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। বিস্ফোরণের পর জাহাজটি উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায়।


জাহাজের ধ্বংসাবশেষের সঙ্গে সংঘর্ষ এড়াতে ওই এলাকার জেলেদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আইআরজিসি।


হরমুজ প্রণালী নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলেও দাবি করছে ইরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সেখানে মাইন পেতে রাখার বিষয়টিও অস্বীকার করছে না তেহরান। একই সঙ্গে প্রণালি দিয়ে চলাচলকারী দেশ ও জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে ইরানের সঙ্গে সমন্বয় করে চলার শর্ত দিচ্ছে দেশটি।


ইরানের অবস্থান, হরমুজ প্রণালির দুই তীরবর্তী দেশ হিসেবে শুধু ইরান ও ওমানেরই এই জলপথ নিয়ন্ত্রণের অধিকার রয়েছে। তবে যুক্তরাষ্ট্র এই অবস্থানের তীব্র বিরোধিতা করছে। প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের বিরোধই চলমান সংঘাতের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com