
ভারতের পাঞ্জাবে সরাই বানজারা রেলস্টেশনের কাছে একটি ট্রেনের চারটি বগিতে আগুন লেগেছে। এ ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৬ নভেম্বর) দেশটির কর্মভূমি এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে।
এনডিটিভি জানায়, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ১২৫০৮ নম্বর কর্মভূমি এক্সপ্রেসের ইঞ্জিনের পর পঞ্চম বগিতে প্রথম আগুন দেখা যায়। পরে আগুন পাশের আরো কয়েকটি বগিতে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
ঘটনার ভিডিওতে দেখা যায়, ট্রেনের কয়েকটি বগি থেকে আগুনের শিখা ও কালো ধোঁয়া বের হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন রেল কর্মকর্তা ও জরুরি বিভাগের কর্মীরা। সূত্র জানায়, অমৃতসর থেকে ছেড়ে আসা ট্রেনটিতে বসন্তপুরা রেলস্টেশনের কাছে আগুন লাগে।
স্টেশনটি একটি গ্রামের পাশে অবস্থিত। রাজপুরা শহর থেকে এর দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আহত বা নিহত হয়েছেন বলে খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]