
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদ আঁকড়ে ধরে রাখতে অনড় ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এখন থেকে আর রাজ্যের মুখ্যমন্ত্রী নন তিনি।রাজ্যপাল আর এন রবি তার সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে রাজ্যের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন।
বৃহস্পতিবার (৭ মে) মধ্যরাতের পরেই বিধানসভার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সন্ধ্যায় রাজভবন থেকে এ সম্পর্কিত একটি চিঠি প্রকাশ করা হয়।
রাজ্যপালেরএক লাইনের ওই আদেশে বলা হয়, ভারতের সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের ২ নম্বর ধারার (খ) উপধারায় প্রদত্ত ক্ষমতা বলে আমি ২০২৬ সালের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।
জারিকৃত বিবৃতিতে রাজ্যপাল বলেন, ‘সংবিধান মেনে আমি চলতি বছরের ৭ মে থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দিচ্ছি।’
৭১ বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ার আঁকড়ে ধরেছিলেন। তার অভিযোগ, রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট লুটপাট ও ইভিএম কারচুপির করেছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন তার দলকে ক্ষমতাচ্যুত করার জন্য গেরুয়া শিবিরের সঙ্গে আঁতাত করেছে এবং বিজেপি ‘অনৈতিকভাবে’ জয়ী হয়েছে।
কেন্দ্রীয় সরকারের সাবেক সচিব জওহর সরকার বলেন, পশ্চিমবঙ্গ সরকারের মেয়াদ গতকাল শেষ হয়েছে। এখন নতুন মুখ্যমন্ত্রী শপথ না নেওয়া পর্যন্ত রাজ্যপালকে রাজ্যের অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করতে হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]