
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত (বাংলাদেশ সময় ৯টা ৩৬ মিনিট পর্যন্ত) গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এগিয়ে রয়েছে ১৭৭ আসনে। অন্যদিকে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১১৩ আসনে। খবর এনডিটিভি।
স্থানীয় সময় সোমবার (৪ মে) সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। সকাল সাড়ে ১১ টা পর্যন্ত সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।
স্থানীয় সময় দুপুর ১২টার মধ্যে জয়–পরাজয়ের গতিপ্রকৃতি জানা যেতে পারে। তবে গণনা পুরোপুরি শেষ হতে কোনো কোনো কেন্দ্রে রাতও হয়ে যেতে পারে।
সকালে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচটি রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। যদিও, সারা দেশের নজর থাকবে পশ্চিমবঙ্গের দিকেই। রাজ্যটিতে মমতার প্রত্যাবর্তন, নাকি ক্ষমতার পালাবদল হবে তা নিয়েই উত্তপ্ত রাজনীতির মাঠ।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় গত ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ হয়েছে। কিন্তু দক্ষিণ ২৪ পরগনার ফলতায় নির্বাচনী অপরাধ এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে সমগ্র বিধানসভার ভোট বাতিল করে দিয়েছে নির্বাচন কমিশন। ওই কেন্দ্রে ফের ভোট হবে ২১ মে। গণনা হবে ২৪ মে।
পশ্চিমবঙ্গে ২০১১ সালে বামফ্রন্টকে হটিয়ে ক্ষমতার মসনদে বসে তৃণমূল কংগ্রেস। এরপর ২০১৬ এবং ২০২১ দুই বিধানসভা নির্বাচনেও কার্যত বড় ব্যবধানে জিতে নিজেদের প্রত্যাবর্তন নিশ্চিত করে মা-মাটি-মানুষের সরকার বলে পরিচিত তৃণমূল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]