পশ্চিমবঙ্গে দুই বিধানসভার ১৫ বুথে পুনভোটগ্রহণ চলছে
প্রকাশ : ০২ মে ২০২৬, ১৩:০২
পশ্চিমবঙ্গে দুই বিধানসভার ১৫ বুথে পুনভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার দুই বিধানসভায় ১৫টি বুথে ফের পুনর্নির্বাচন শুরু হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনারের নির্দেশে ইভিএম কারচুপির অভিযোগের ভিত্তিতে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের চারটি বুথে ভোট চলছে।


শনিবার (২ মে) সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে। মগরাহাট এবং ডায়মন্ড হারবার বিধানসভার বুথে লম্বা হচ্ছে ভোটারদের লাইন। নারী ও প্রবীণ নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ভোট চলছে।


পুনর্নির্বাচনেও তৎপর রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বুথের ১০০ মিটারের মধ্যে কোনো রকম জমায়েত করতে দেওয়া হচ্ছে না। এই দুই বিধানসভায় বিভিন্ন এলাকায় রাজ্য পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন। তবে এখনো পর্যন্ত কোনো রকম সহিংসতার ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই এই দুই বিধানসভার ভোট চলছে।


গত শুক্রবার (১ মে) রাতে নির্বাচন কমিশন একটি নির্দেশিকা প্রকাশ করে। সেখানে মুখ্য নির্বাচনী কর্মকর্তাকে উদ্দেশ্য করে লেখা নির্দেশিকায় শনিবার ১৫টি বুথে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়। জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশিকার পরেই শনিবার সকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট ও ডায়মন্ড হারবার-এর দুই বিধানসভার পুনর্নির্বাচন।


পশ্চিমবঙ্গে দুই দফায় ২৯৪টি আসনে ভোট হয়েছে। চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে আগামী ৪ মে। তখনই স্পষ্ট হবে, পশ্চিমবঙ্গে পরবর্তী সরকার কোন রাজনৈতিক দল গঠন করতে চলেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com