
বাংলাদেশিদের মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ এবং ভারতের ম্যানিপালস হসপিটালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রণয় কুমার ভার্মা বলেন, ‘এদেশের চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে আমরা কাজ করতে চাই। পাশাপাশি বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
এসময় তিনি বাংলাদেশের মেডিকেল ট্যুরিজম খাতকে সুসংগঠিত করতে এবং ভারতে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের মধ্যে আস্থা ফেরাতে দুই দেশের বেসরকারিখাতকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]