কুবিতে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৪
কুবিতে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশ, ক্লাস শুরু ১২ এপ্রিল
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে উত্তীর্ণদের প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা নিজ নিজ প্যানেলে প্রবেশ করে বিভাগসহ তাদের তালিকা দেখতে পারবেন। পাশাপাশি আগামী ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উক্ত শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম।


রবিবার (২২ ফেব্রুয়ারি) ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, 'এ', 'বি', 'সি' ইউনিটের বিভাগসহ প্রথম মেধা তালিকা প্রকাশিত হয়েছে। ভর্তিচ্ছুরা স্ব স্ব প্যানেলে প্রবেশ করে তাদের ফল দেখতে পারবে। এছাড়াও শিক্ষার্থীদেরকে মোবাইলে মেসেজের মাধ্যমেও জানানো হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীগণ আগামী ২৪-২৫ ফেব্রুয়ারির ভর্তির জন্য সংশ্লিষ্ট অনুষদ থেকে অফিস চলাকালীন সময়ে (সকাল ৯টা থেকে ৩.৩০টা) স্ব-শরীরে ইউনিট অফিসে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে ভর্তি ফরম সংগ্রহ করে ভর্তি সম্পন্ন করতে হবে।


আরো জানানো হয়, ভর্তির জন্য পূরণকৃত ফরমের সাথে ভর্তি পরীক্ষার প্রবেশপত্রের মূলকপি প্রদর্শনের সাথে এক কপি ফটোকপি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট, সদ্য তোলা পাসপোর্ট আকারের চার কপি সত্যায়িত রঙিন ছবি জমা দিতে হবে।


শিক্ষার্থীদেরকে ভর্তি ফি বাবদ ১৪ হাজার ৬০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এছাড়াও ডিন অফিসের উন্নয়ন ফি ও বিভাগের উন্নয়ন ফি প্রদান করতে হবে। ভর্তিকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন চালু অথবা বন্ধ এর শেষ সময় ২৬ ফেব্রুয়ারি রাত ১১:৫৯টা পর্যন্ত। তবে, মাইগ্রেশন একবার বন্ধ করলে পরবর্তীতে চালু করার কোন সুযোগ থাকবে না।


বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো জানায়, ভর্তি সংক্রান্ত যে কোন আপডেট তথ্য বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ওয়েবসাইট (https://cou.admission-aid.com) ও বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানা যাবে।


বিবার্তা/প্রসেনজিত/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com