বিজিএমইএ সভাপতি
‘শ্রমিক আন্দোলন অব্যাহত থাকলে কাল থেকে ১৪৭ কারখানা বন্ধ’
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৭:০৯
‘শ্রমিক আন্দোলন অব্যাহত থাকলে কাল থেকে ১৪৭ কারখানা বন্ধ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আগামীকাল (রবিবার) সাভার, আশুলিয়া ও সংশ্লিষ্ট এলাকার ১৪৭টি কারখানা বন্ধ থাকবে জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু।


শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।


মাহমুদ হাসান খান বাবু বলেন, দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের কারণে আজও সাভার ও আশুলিয়া এলাকায় শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রাখতে হয়েছে। এছাড়া ৯২টি কারখানায় আংশিক উৎপাদন চলছে।


এ অবস্থা অব্যাহত থাকলে আগামীকালও এই ১৪৭টি কারখানা চালু রাখা সম্ভব হবে না।


তিনি বলেন, তৈরি পোশাকশিল্পে এ ধরনের অস্থিরতা চলতে থাকলে মজুরি বোর্ডে মজুরি বৃদ্ধির আলোচনা চালানো সম্ভব হবে না।


তবে আগামীকাল ১৫ নভেম্বর মজুরি বোর্ডে মালিকপক্ষের পক্ষ থেকে উদ্যোক্তারা মজুরির প্রস্তাব উপস্থাপন করবেন।


এ সময় বিজিএমইএ সভাপতি বলেন, শ্রমিক ফেডারেশনগুলোও পরিস্থিতি সামাল দিতে পারছে না।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com