শ্রমিক অসন্তোষ
জরুরি বৈঠকে পোশাকশিল্প মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ১৫:১৩
জরুরি বৈঠকে পোশাকশিল্প মালিকরা, বিকেলে সংবাদ সম্মেলন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরবর্তী করণীয় নির্ধারণে জরুরি বৈঠকে বসেছেন পোশাক কারখানার মালিকরা।


শনিবার (১৪ নভেম্বর) বেলা ১১টার পর রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রধান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। বিজিএমইএ সূত্রে জানা গেছে, এতে প্রায় ২০০ কারখানার মালিক অংশ নিয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সাভার, গাজীপুরসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা টানা কয়েক দিন ধরে কাজে যোগ না দেওয়ায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে মালিকদের একটি বড় অংশ তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে চান।


আজকের বৈঠকে আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।


এদিকে সাভারের ৫০টি কারখানা ইতোমধ্যে বাংলাদেশ শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।


বৈঠকে নেওয়া সিদ্ধান্ত জানাতে শনিবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিজিএমইএ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com