
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপি সবসময় গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে আসছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, দেশ আমাদের ছোট হতে পারে, তাই বলে কেউ দাদাগিরি করবে, তা আমরা মানব না। সত্য ও শক্তি আর জনগণের মনোবল নিয়ে তিনি অটল রয়েছেন।
সব অপশক্তি তিনি মোকাবিলা করে চলছেন। এটাই দেশপ্রেমিক রাষ্ট্রপ্রধানের মূল দায়িত্ব ও কর্তব্য।
বিপ্লব ও সংহতি দিবসের মধ্য দিয়ে বাংলাদেশ তার সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করতে পেরেছে। সিপাহিরা ছিলেন দেশপ্রেমিক, জনগণও ছিল দেশপ্রেমিক।
আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে ত্রাণমন্ত্রী বলেন, এমন কিছু চুক্তি করা হয়েছিল, যা বাংলাদেশের জন্য আত্মঘাতী। তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘ভারতকে আমি যা দিয়েছি, তা তারা চিরদিন মনে রাখবে।’ অর্থাৎ, তিনি তাদের সবকিছু দিয়েছিলেন। আমাদের দেশের জন্য কোনো চুক্তি হয়নি।
লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক একে এম মমিনুল হক ও পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ বীর মুক্তিযোদ্ধা, সুধীজন ও সর্বস্তরের নেতাকর্মীরা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নিজ নিজ ব্যানারে বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি জেলা পরিষদ অডিটোরিয়াম চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মিশন মোড়ের হামার বাড়ি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় মিলিত হন তারা।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]