অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬, ১৮:৩৫
অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাকে বদলি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

অতিরিক্ত ডিআইজি ও অতিরিক্ত পুলিশ কমিশনারসহ ঊর্ধ্বতন ৩ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।


রবিবার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।


প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেপিএম) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে। পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি) মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।


এ ছাড়াও একই প্রজ্ঞাপনে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার (দুদকে সংযুক্ত) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।


এ বিষয়ে উপসচিব তৌছিফ আহমেদের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তারা আগামী ২৮ অক্টোবরের (বুধবার) মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে বদলি ও পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরদিন বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (Stand Released) মর্মে গণ্য হবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com