সৌদিগামী বিমানের ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১৯৩৩ যাত্রী
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০১:১৯
সৌদিগামী বিমানের ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১৯৩৩ যাত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে চলাচলে বিধিনিষেধের কারণে বাংলাদেশ থেকে পরিচালিত ১৪১টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে। এতে এখন পর্যন্ত প্রায় ২১ হাজার ৯৩৩ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।


শুক্রবার (২৩ অক্টোবর) রাত সোয়া ১১টায় বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এসব তথ্য জানান।


তিনি জানান, নিরাপত্তা কারণে বাতিল হওয়া ১৪১ ফ্লাইটের মধ্যে মধ্যে সরাসরি রয়েছে ৬৬টি। আর ট্রানজিট ফ্লাইট রয়েছে ৭৫টি।


বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে রয়েছে বিমানের ২৭টি, ইউএস-বাংলার ১০টি, সাউদিয়ার ১৯টি এবং রিয়াদ এয়ারের ১০টি।


বাতিল হওয়া ট্রানজিট ফ্লাইটগুলো হলো ইন্ডিগো এয়ারের ২৯টি, সালাম এয়ারের ৭টি, ইজিপ্ট এয়ারের ১টি, এমিরেটস এয়ারের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি ও এয়ার ইন্ডিয়ার ৭টি।


কাওছার মাহমুদ বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ফ্লাইট বাতিলের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com