চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, বাসে আগুন
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ০০:১২
চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, বাসে আগুন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

চট্টগ্রামে সাতকানিয়ার নয়াখাল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এতে ওই সড়কে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।


শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে বিক্ষুব্ধরা সড়ক আটকে বাসটিতে আগুন দেয় বলে জানিয়েছে পুলিশ।


স্থানীয়রা বলছেন, সাতকানিয়া কেরাণীহাট থেকে চট্টগ্রাম শহরগামী মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়াখাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটর সাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।


দোহাজারী হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার বলেন, পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে সাড়ে ৯টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com