
বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত আসনের উপনির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের কার্যক্রম চলমান রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ছুটি বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (২২ অক্টোবর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠি থেকে বিষয়টি জানা গেছে।
কর্মকর্তাদের বিতরণ করা চিঠিতে বলা হয়েছে, ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন এবং সংরক্ষিত মহিলা আসনে উপনির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগ, নির্বাচন পরিচালনা-২ অধিশাখা, নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১, ২, ৩ এবং নির্বাচন প্রশাসন শাখার কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে কর্মকর্তা ও কর্মচারীদের জন্য রোস্টার ডিউ মোতাবেক দায়িত্ব বণ্টন করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, জরুরি প্রয়োজনে যেকোনো কর্মকর্তা/কর্মচারীকে ফোন করলে যথাসময়ে আবশ্যিকভাবে অফিসে উপস্থিত থাকতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।
সংরক্ষিত নারী আসনের তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই হবে ২৭ অক্টোবর।
বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর। আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।
এ ছাড়া ঠাকুরগাঁও-১ আসনের তফসিল অনুযায়ী, ২৯ অক্টোবর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহণ করা হবে। ২৭ অক্টোবর সকাল ৮ টা পর্যন্ত চলবে প্রচারণা। এ আসনে প্রার্থীরা হলেন- মির্জা ফয়সল আমিন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]