রংপুরের পথে প্রধানমন্ত্রী
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬, ১০:০০
রংপুরের পথে প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকার বাইরের ৩ বিভাগের সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে বেরিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। একদিনে ৩ সফরের প্রথমেই রংপুরের পথে রওয়ানা দিয়েছেন তিনি।


মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টার পর তিনি ঢাকা থেকে রওয়ানা হন।


প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে এসব তথ্য জানা গেছে।


সফরকালে প্রধানমন্ত্রী রংপুরের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর রংপুরে পৌঁছানোর কথা। এ সময় তিনি ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পূজামণ্ডপ পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে এরই মধ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে পুরো বিভাগজুড়ে।


এদিকে, শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রধানমন্ত্রী একই দিনে রাজশাহী ও চট্টগ্রাম সফর করছেন। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে একধরনের উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ৩ বিভাগে পূজামণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। সফর শেষে রাতে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com