এলডিসি উত্তরণ পেছানোর বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৫:২৭
এলডিসি উত্তরণ পেছানোর বিকল্প নেই: বাণিজ্যমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

এলডিসি উত্তরণের বিষয়ে চলতি মাসেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনা না করে আওয়ামী সরকারের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা পূরণের মাশুল গুণতে হচ্ছে। তাই উত্তরণ পেছানোর বিকল্প নেই।


সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর পল্টনে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা জানান।


বাণিজ্যমন্ত্রী জানান, বিগত সরকার উন্নয়নের পথে রাজনৈতিকভাবে বেশি সরব থাকায় নিতে পারেনি অর্থনৈতিক প্রস্তুতি। তাই উত্তরণ পেছানোর বিকল্প নেই।


খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ২০২৯ সালে উত্তরণের পর যেন মার্কেট এক্সেস না হারাই, তা নিশ্চিত করা হবে। অর্থনৈতিক বিবেচনায় না থেকে রাজনৈতিক ফোকাস থাকায় আমাদের পেছাতে হচ্ছে।


সেমিনারে জ্বালানি সংকট মোকাবিলা করে বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও দেশীয় ব্যবসা-বাণিজ্য সহজ করতে আরজেএসসি অনলাইন করা, দীর্ঘমেয়াদি লাইসেন্স ব্যবস্থাসহ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়াতে বহুমুখী উদ্যেগের কথা জানান বাণিজ্যমন্ত্রী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com