ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ জন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৭:২৮
ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজার ৮৮ জন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৮ রোগী।


রবিবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। আর একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ৮৮ রোগী।


চলতি বছর ডেঙ্গুতে মোট আক্রান্ত ১ লাখ ১২ হাজার ৪০০ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১ হাজার ৫৮ জন আক্রান্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৯৯, চট্টগ্রামে ১৬১, খুলনায় ২৯০, ময়মনসিংহে ৯৩, রাজশাহীতে ২০০, রংপুরে ৭২ এবং সিলেটে ১৫ জন আক্রান্ত হয়েছেন।


সবশেষ ২৪ ঘণ্টায় ৬ জনসহ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে ৩৪৮ জনে দাঁড়িয়েছে ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com